ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তবে তিনি নির্বাচন করলে ময়মনসিংহের ধোবাউড়ার যেকোনো পদে নির্বাচন করবেন

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোন পদে নির্বাচন করবেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি।

রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}