চরভদ্রাসন উপজেলা ওত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে উদ্যোগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দিবস পালিত। চর ভদ্রাসনউপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব ও তারুণ্যের বাংলাদেশ গড়ব”এ প্রতিপাদ্যর সামনে রেখে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন।

পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুর্তজা ফকির, সাংবাদিক সিনিয়র আব্দুস সালাম মোল্লা ও আবদুস সবুর কাজল, মেজবাহউদ্দিন
সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানবিক ডাক্তার হাফিজুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন, তথ্য আপা মনিকা বসু এবং উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে চরভদ্রাসন সদর বাজারে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা লোহারটেক নদী টি সংস্কার করে সেখানে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো। দ্রুত একটি ময়লার ফেলানোর ব্যবস্থা নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করা এছাড়া চরাঞ্চলসহ বিভিন্ন নদীঘাট এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের জন্য উত্থাপন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}