সৌদি আরবের স্বনামধন্য ‘কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস’-এর বায়োইঞ্জিনিয়ারিং বিভাগে ফুল ফান্ডেড স্কলারশিপসহ ডক্টর অফ ফিলোসোফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মো. পারভেজ খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়টির ‘ফল-২০২৬’ সেশনে এই সুযোগ লাভ করেন।

 

মো. পারভেজ খন্দকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

এ বিষয়ে পারভেজ খন্দকার বলেন, “সবার কাছে দোয়া কামনা করছি, যেন আগামীর পথচলায় আরও সাফল্য অর্জন করতে পারি। এই অর্জনের পেছনে যাঁরা আমাকে সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

এ বিষয়ে ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, “আমাদের বিভাগের একজন শিক্ষার্থীর এমন সাফল্য সত্যিই গর্বের। তার এই অর্জন বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা আশা করি ভবিষ্যতেও সে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}