ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আলহজ্ব মোহাম্মদ লায়ন রবিউল্লাহ ভুঁইয়া এমজেএফ লাচ্ছুর নাম।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই তাঁর নাম ঘুরছে জোরেশোরে। দলীয় সূত্রে জানা যায়, এর আগে ২০১৬সালে আখাউড়া উপজেলার আসন্ন ১নং মনিয়ন্দ ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করে ছিলেন তিনি। ইতোমধ্যে তিনি প্রার্থীর হিসাবে সক্রিয়ভাবে মাঠে কাজ করেন এবং নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তাঁর সাংগঠনিক তৎপরতা ও দলীয় অবস্থান অনেকের নজর কাড়ে আলহজ্ব লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভুঁইয়া এমজেএফে (লাচ্ছুর)।
ঘনিষ্ঠ এক কর্মীর ভাষ্য, খুব শিগগিরই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন। তাঁদের প্রত্যাশা, আলহাজ্ব লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভুঁইয়া এমজেএফ ( লাচ্ছু) নির্বাচনে অংশ নিলে উপজেলার ৫টি ইউনিয়নও একটি পৌরসভাসহ বিশেষ করে পূর্ব অঞ্চলের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভূইয়া এমজেএফ (লাচ্ছু) মনিয়ন্দ ইউনিয়ন-এর গ্রামের সাবেক মোঃ কাশেম চেয়ারম্যান এর সুযোগ্য কৃতি সন্তান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তৃণমূলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং মাঠভিত্তিক উপস্থিতি তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রেখেছে।