ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় বালা রাণী রায় (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ শোয়ার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বালা রাণী রায়। পরে পরিবারের লোকজন তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, বালা রাণী রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও তারা ধারণা করছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}