ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অন্যজন কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে মারা যান। তাঁরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ান হোসেন (১৪)
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়,
১৩ মার্চ শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় এসময় তিনি গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। গুরুতর অবস্থায় তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি রাণীশংকৈল পৌর শহরের বন্দর হাট খোলা এলাকায়
তিনি কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।
এ ছাড়া শুক্রবার রাতে রাণীশংকৈল উপজেলায় আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে করনাইট কুমারগঞ্জ এলাকায় ঘরের দেয়াল ধসে রেজোয়ান হোসেন গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে মারা যান। রেজোয়ান হোসেন ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়।