প্রবাসীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী, অরাজনৈতিক মানবিক সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

১৩ মার্চ শুক্রবার সংগঠনের প্রধান কার্যালয় কানাইমাদারী ফকিরের টেক খতমে কোরান ও ইফতার মাহফিল এবং ইউনিয়ন ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির, দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং সংগঠনের নেতৃবৃন্দ কেক কাটা হয়।
এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আবু রাকিব চৌধুরী,
অন্যন্যদের মাঝে উপস্থিতি ছিলেন এস.আই মোঃ দস্তগীর হোসাইন চৌধুরী, উপদেষ্টা মীর কাশেম, উপদেষ্টা আলাউদ্দিন মোহাম্মদ শেফাত, উপদেষ্টা মোঃ মাহবুবুল আলম, যুগ্ম সাংগঠনিক সচিব রিদুয়ানুল আলম, তথ্য প্রযুক্তি সচিব মাহাবুবুল আলম, সদস্য এরশাদুল আলম প্রমুখ।

উল্লেখ্য সংগঠনটি ২০১৬ থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রায় ৮০লক্ষ টাকার বেশি বিভিন্ন সামাজিক, মানবিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুদান দিয়েছেন।
সর্বশেষ মিলাদ কিয়াম ও মুনাজাত এর মধ্য অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}