জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষার্থীদের সংগঠন JnU Remians Brotherhood নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তাফহিম রাফি এবং সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস হোসেন সোহান।
সভাপতি তাফহিম রাফি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে তোলা। নিয়মিত কার্যক্রম, নবীন বরণ, ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়াতে বিভিন্ন আয়োজন করা।”
সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে নিয়েই এই সংগঠন। আমি যেহেতু একটি দায়িত্ব পেয়েছি চেষ্টা থাকবে সকলকে মিলে কিভাবে অগ্রসর হওয়া যায়। একটি সংগঠনের চালিকাশক্তি হিসেবে কাজ করে ফান্ডিং আমার মূল লক্ষ্য থাকবে ফান্ডিং নিয়েই। তাছাড়া আমার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেশ কিছু ইভেন্ট নামানোর ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ এই সংগঠনকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশা করি।
উল্লেখ্য, সংগঠনটি গত বছর সিনিয়রদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এবং সেই বছরই নির্বাচনের মাধ্যমে প্রথম কমিটি গঠিত হয়। চলতি বছরের কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।