যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টেক্সাস টেক ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফুল ফান্ডেড পিএইচডি অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসান । তিনি বিশ্ববিদ্যালয়টির ‘ফল-২০২৬’ সেশনে এ সুযোগ লাভ করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে সাকিব আল হাসান বলেন, “আলহামদুলিল্লাহ। একদিন আমি এই ধরনের একটি পোস্ট লিখেছিলাম আমার বন্ধুর জন্য। সে প্রমাণ করেছিল, সংখ্যা নয়; যোগ্যতা আর অধ্যবসায়ই মানুষকে এগিয়ে নেয়। আজ সেই একই গল্প আমারও। আমি আমেরিকার টেক্সাস টেক ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল ২০২৬ সেশনে ফুল ফান্ডেড পিএইচডি অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি। একই বিশ্ববিদ্যালয়, একই ল্যাব এবং একই প্রিয় অ্যাডভাইজার। যিনি আমাদের দুজনকেই বিশ্বাস করেছেন এবং সুযোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন সামনের পথটা আরও সুন্দর হয়।”
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সাকিবের এই অর্জন বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি ভবিষ্যতে সে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।