পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩নং হোসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী সমাজসেবক হাওলাদার মো. ফিরোজ আলম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। পবিত্র এই দিনে ৩নং হোসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় জনগণকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”
এ সময় তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, হাওলাদার মো. ফিরোজ আলম বেতাগী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, হোসনাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি/আহ্বায়ক এবং বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}