গত ০৫/১১/২০২৫ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৫.৩০ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি’র এমপি প্রার্থী জনাব আলহাজ্ব এরশাদ উল্লাহ (বর্তমান এমপি)উনার নেতা কর্মী নিয়ে গণসংযোগ করাকালে, সরোয়ার হোসেন সাকিব প্রঃ বাবলা গনসংযোগে ঢুকে পরে। গণ সংযোগের একপর্যায়ে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৫.৪০ মিনিটের সময় ঘটনাস্থলে লিফলেট বিলি করার সময় ১নং আসামী মোঃ সাজ্জাদ(বড় সাজ্জাদ )এর পরিকল্পনা ও তার নির্দেশনায় আসামী-২। রায়হান (৩৫), ৩। মোবারক হোসেন ইমন (২২), ৪। বোরহান (২৭), ৫। আলাউদ্দিন (২৮), ৬। মোঃ হেলাল প্রঃ মাছ হেলাল (৩২), ৭। মোঃ নিজাম উদ্দিন প্রঃ হাবিব (৪০) সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন আসামীরা হত্যার উদ্দেশ্যে সরোয়ার হোসেন সাকিব প্রঃ বাবলা কে পিছন থেকে এলোপাথারী গুলি করে হত্যা করে। পরবর্তীতে উপরোক্ত বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৯, তাং-০৭/১১/২০২৫, ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩০২/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। মামলা পরবর্তী সময় থেকে অত্র মামলার এজাহারনামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে দফায় দফায় অভিযান করা হয়। বিশ্বস্ত সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গত ১৪/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া আলোচিত সরোয়ার হোসেন সাকিব প্রঃ বাবলা হত্যা মামলা বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৯, তাং-০৭/১১/২০২৫, ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩০২/৩২৬

/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ এর ঘটনায় জড়িত আসামী শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা মোঃ আলভিন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলভিন বায়েজিদ বোস্তামী থানা , চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানা এলাকায় বিভিন্ন কৌশলে নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে চাঁদাবাজি করে জনশৃঙ্খলা বিঘ্ন করিয়া থাকে। এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ইতিপূর্বে সংঘটিত বিভিন্ন খুন খারাবিতে সে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ রয়েছে। পরবর্তীতে তাকে ১৫ মার্চ রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}