ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ (দ.) পাড়ায় পুকুর থেকে দেলোয়ার (৫৫) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (১৫/৩/২৬) পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান- সকালে কয়েকজন পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি অন্যদের জানালে স্থানীয়রা নবীনগর থানায় পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়- নিহত দেলোয়ার তার পরিবারসহ চট্টগ্রামে বসবাস করতেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান-“মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।”
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনা স্থলে উৎসুক জনতা জড় হতে থাকে।