গাইবান্ধার সাদুল্লাপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে মোবিন মিয়া (৩০) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত রোববার (১৫ মার্চ) তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মোবিন মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আরাজী ছত্রগাছা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এতে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও মেয়ের পরিবার রাজি না হওয়ায় থানায় মামলা করা হয়।

পুলিশ গত ১৪ মার্চ রাতে মোবিন মিয়াকে গ্রেফতার করে পরের দিন আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}