১৬ মার্চ সোমবার, নগরীর তামাকুমন্ডি লেইন ও টেরীবাজার পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ,বিপিএম।

মার্কেট পরিদর্শনকালে পুলিশ কমিশনার ঘুরে ঘুরে মার্কেট গুলোর নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন।

এসময় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদেরকে বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরীর সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে তিনি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}