পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টিজ।
মঙ্গলবার স্থানীয় জেলা স্টেডিয়াম মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, সেমাই, চিনি, আটা, সয়াবিন তেল, গুড়া দুধ, আলু ও পেঁয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সামিউল হুদা সুমেল, সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, পরিচালক আবুল হোসেন মৃধা সোহাগ, মো. সাহিদাত দোহা চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান উজ্জল, খন্দকার জাকারিয়া আলম জিম, সুজন প্রসাদ, মো. হাসান মাহমুদ জনি, মো. আলী কাওছার সরকার বাবুল, তাফফির রহমান ইথার, আবু তাহের মো. সদরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, গাইবান্ধা চেম্বার অব কমার্স দু:স্থ অসহায় মানুষকে ঈদ উল ফিতরে ঈদ উপহার ও দূর্যোগকালিন সময়ে আর্থিক সহযোগিতা এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করে থাকে।