ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদ আসলেই মানুষ নানা আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও জমজমাট হয়ে উঠেছে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলের শপিং মল, বিপনীগুলো পদচারনায় মুখরিত ক্রেতাদের উপচে পড়া ভীড় বেশ লক্ষণীয়।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত, কড়া নাড়ছে দরজায়। এরই মধ্যে ঈদের কেনাকাট সেরে ফেলেছেন অনেকেই। বাকী রয়েছে রূপচর্চার কাজ। তাই দিন ঘনিয়ে আসার সাথে ভিড় বাড়ছে রাণীশংকৈল পৌর শহরের সেলুন ও পার্লারগুলোতে। কারও চুলটা রাঙাতে হবে, ত্বকের উজ্জ্বল্য বাড়াতে কারও চাই ফেসিয়াল। মেহেদিতে হাত রাঙানো থেকে শুরু করে চুল ও পায়ের নখ পর্যন্ত চলছে পরিচর্যা। উপজেলার প্রায় শতাধিক সেলুনে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ভিড় লক্ষ্য করা যায়। ঈদের আগে নিজেকে পরিপাটি করতে ছোট-বড় সব বয়সী ছেলে কিশোররা ভিড় করছেন এসব সেলুনে। বাদ যাচ্ছেন না বয়স্করাও। চুলকাটা, রং করা, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর আরো কত কী! ঈদে নতুন জামা-জুতার পাশাপাশি শেভ-চুলকাটাসহ দাড়ি ছেঁটে নিজেকে আকর্ষণীয় করতে নরসুন্দরের কাছে ছুটছে সবাই। রাণীশংকৈল পৌর শহরের বন্দর সহ বিভিন্ন এলাকার সেলুনগুলোতে ব্যস্ততম সময় পার করছে সেলুনের কারিগররা। ঈদে বাড়তি মূল্য রাখছেন সেলুন মালিকরা তার উপর রয়েছে বখশিসের দাবিও।
রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা এলাকার সীমা হেয়ার ড্রেসার এর কারিগর পিন্টু শীল জানান, ঈদ উপলক্ষে দম ফেলাবার ফুসরত নেই। কাজের এত চাপ যে সকাল ৯টা থেকে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত কাজ করতে হয়। তবে ঈদের আগের চাঁদ রাতে সারা রাত কাজ করতে হবে।

এদিকে পার্লারকর্মীদের যেন দম ফেলার ফুসরত নেই। ঈদকে সামনে রেখে দীর্ঘ হচ্ছে সেবা গ্রহীতাদের সারি। রাণীশংকৈল পৌর শহরের বিউটি পার্লারগুলোতে উপচেপড়া ভিড় লক্ষণীয় সরেজমিনে গিয়ে দেখা যায় রাণীশংকৈল পৌর শহরের পার্লারের কর্মীদের এখন দম ফেলার ফুরসত নেই। ঈদ প্রায় চলেই এসেছে। শেষ মুহূর্তে নিজেকে আকর্ষণীয় করতে তরুণ-তরুণীরা ভিড় জমাচ্ছেন শহরের পার্লারগুলোতে । বিউটি পার্লারের কর্মীরা জানান, ২৫ রমজানের পর থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। এসময় বিউটিশিয়ানরাও ব্যস্ত সময় কাটান তরুণীদের মনের মতো করে সাজাতে।
পৌর শহরের বন্দর এলাকার ছায়া বিউটি পার্লারের পরিচালক মেহেরুন আক্তার ছায়া জানান, সকাল থেকেই তরুনীরা বিভিন্ন ধরনের সাজগোজ করার জন্য ভীড় করছেন। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খুব ব্যস্ততায় সময় কাটছে। বেশীরভাগ তরুনীরা চুলকাটা, রং করা, ভ্রপ্ল্যাক, ফেসিয়াল করছেন তবে ঈদের আগের রাত আরো বেশী ব্যস্ততা বাড়বে। বলে জানান।
সেলুন ও বিউটি পার্লারের কারিগররা জানায় ঈদের আগের রাত পর্যন্ত ধুম ভীড় থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}