মণিরামপুর উপজেলার ৩ নং ওয়ার্ডের ভোটার অসহায় আছিয়া বেগমের মুখে হাসি ফোটালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বৃদ্ধার বাড়িতে খাদ্যসামগ্রী ও উপহার নিয়ে হাজির হয়ে তিনি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

জানা গেছে, গত ১৬ মার্চ স্থানীয় সংবাদমাধ্যম ‘মাই মণিরামপুর নিউজ’ / ‘মণিরামপুর টিভি’ চ্যানেল একটি সাক্ষাৎকার দেন হাকোবা গ্রামের নদীর চরে বসবাসরত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা আছিয়া বেগম। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ঈদ উপলক্ষ্যে যে, তিনি কোনো সরকারি চাউল বা সহযোগিতা পাননি।

 

বিষয়টি নজরে আসার পরপরই মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তিনি উক্ত সংবাদের প্রতিবেদক সাংবাদিক তহিদুল ইসলামকে ফোন করে আছিয়া বেগমের সঠিক ঠিকানা সংগ্রহ করেন।

 

এরই ধারাবাহিকতায় আজ ১৮ই মার্চ (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় হাকোবা গ্রামে নদীর চরে অবস্থিত আছিয়া বেগমের ভাড়ায় থাকা ঝুপড়ি ঘরে হাজির হন ইউএনও। এসময় তিনি বৃদ্ধার হাতে শাড়ি ও ঈদের বাজার সদাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

 

একজন পদস্থ সরকারি কর্মকর্তার এভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসময় উপস্থিত এলাকাবাসী ইউএনও সম্রাট হোসেনের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসনের এমন জনবান্ধব ও ত্বরিত পদক্ষেপ উপজেলার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু আছিয়ার জন্য ১০ কেজি চাউলের ব্যবস্থা করে দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}