যশোরের শার্শা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি জাহাজান কবির ও মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, বাগআঁচড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিবার রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, রাজু মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}