সেচ্ছাসেবী মানবিক সংগঠন “মানবিক টিম বাংলাদেশ” এর পক্ষ থেকে সমাজের কেটে খাওয়া শ্রমিক, দিন মজুর, গাড়ি চালক, দরিদ্র ও পথচারী রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যয় এই বারও ১৮ মার্চ বুধবার বিকালে প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরমানের তত্ববধানে প্রবাসী মোঃ আনিস, প্রবাসী মোঃ মিজান, প্রবাসী মোঃ হানিফ, মোঃ হাসনাত, প্রবাসী মো রিয়াজ, প্রবাসী মোঃ আবুহান এর সার্বিক সহযোগিতায় বরকল-বরমা, সড়কে পথচারীদের মাঝে এই কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিতি, মোঃ আসিফ, মোঃ জায়েদ, মোঃ জিল্লু প্রমুখ। এছাড়াও তারা বিভিন্ন মসজিদে এতেকাফ নেওয়া মুসল্লীদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}