পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনিরামপুর সদর ইউনিয়ন শাখা। এ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ), ২৯ রমজান দেবীদাসপুর স্লুইস গেট এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো আয়োজন জুড়ে ছিল সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসে সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজে বৈষম্য দূর করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

সভাপতিত্ব করেন মনিরামপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মোঃ মোজাফফর হোসেন। সভাপতির বক্তব্যে মাস্টার শহিদুল ইসলাম বলেন, আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিক। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা সরদার মফিজুর রহমান, মোঃ শফিউর রহমান ও আব্দুল ওয়াহাব। বক্তারা বলেন, মানবসেবাই প্রকৃত ইবাদত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক দায়িত্ব। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। এরপর সম্মিলিত দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত দুঃস্থ পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলে তাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}