সাতকানিয়ায় ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু তাহের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ।

১৯ মার্চ রোজ: বৃহস্পতিবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দ্বিতীয় দফায় অটোরিকশা চালক শ্রমিক দের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু তাহের ঈদ উপহার প্রদান করেন।

৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদ এর আওতাধীন ৬০ জন অটোরিক্সা চালক শ্রমিকদের ঈদ উপহার (লুঙ্গি) প্রদান করা হয়। উপহার প্রদান কালে সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আকতার ও ২নং ওয়ার্ডের হোসাইন মুহাম্মাদ মাসুম উপস্থিত ছিলেন। ঈদের উপহার পেয়ে অটোরিকশা চালক শ্রমিকগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো আবু তাহের বিপদে আপদে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, সকলের নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}