যশোরের মনিরামপুর উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইলাহি বখশ মাদ্রাসা আবারও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি প্রকাশিত মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দেখিয়েছে অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয়, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, এবারের কেন্দ্রীয় পরীক্ষায় জামাত বিভাগ থেকে ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭ জনই মেধা তালিকায় স্থান লাভ করেছে। এছাড়া একজন শিক্ষার্থী স্টার মার্ক এবং অপরজন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে শতভাগ সাফল্যের ধারাকে আরও দৃঢ় করেছে।
এই অভাবনীয় ফলাফল শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং মনিরামপুরের দ্বীনি শিক্ষার মান ও অগ্রগতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে মাদ্রাসাটিতে নূরানী, নজরানা, হিফজ ও জামাত বিভাগে অন্তত ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ গঠনে বিশেষ গুরুত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটি অভিভাবকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
মাদ্রাসার আজীবন সদস্য অধ্যাপক বাবুল আকতার বলেন,এই সাফল্য আমাদের সকলের জন্য গর্বের। আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
একজন শিক্ষার্থীর অভিভাবক সাইফুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন,সন্তানের এমন ফলাফল দেখে সত্যিই গর্বে বুক ভরে গেছে। এই মাদ্রাসার সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষকদের যত্নশীল দিকনির্দেশনাই আমাদের সন্তানদের সাফল্যের মূল ভিত্তি।

মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন বলেন,সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমাদের শিক্ষার্থীদের এই অর্জন তাদের একাগ্রতা ও শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফল। আমরা চাই, এখান থেকে গড়ে উঠা প্রতিটি শিক্ষার্থী যেন দ্বীনের সেবায় এবং দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারে। সবার কাছে দোয়া কামনা করছি।

মনিরামপুর বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, মনিরামপুর দারুল উলুম ইলাহি বখশ মাদ্রাসার এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে দ্বীনি শিক্ষার প্রসারে আরও বড় ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}