বিজয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে সোমবার দিবাগত ভোর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।প্রত্যেক্ষদর্শীরা ও পুকুরের মালিক সুহেল মিয়া জানান, আজ মঙ্গলবার ভোরে মাছ ভেসে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয়।

খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখি সকল মাছ মরে ভেসে উঠেছে।আমার ৩০ শতাংশ পুকুরে সিলভার, গাসকার্প, মৃগেল, কার্পো মাছ সহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।ভুক্তভোগী সুহেল মিয়া আরো জানান, কয়েকদিন আগে পুকুর পাড়ে রাখা রড সহ বিভিন্ন জিনিস চুরি হলে শানু মিয়ার দোকানে এসব পাওয়া যায়।পরে শানু মিয়া, রুবেল মিয়া, আব্দুল হাফিজ, মাঈন উদ্দিন ও রিদয় মিয়া নামের লোকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।ধারণা করা হচ্ছে এতে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজ করেছেন।আমি থানায় অভিযোগ দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানান, মাছ নিধনের কোন অভিযোগ পায়নি।পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}