আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেছেন,কেন্দ্রীয় কৃষক দলের সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক,জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাজাহারুল ইসলাম ।
মঙ্গলবার (২৪ মার্চ ) বিকেলে মিষ্টিপট্টি চৌরাস্তা প্রাঙ্গনে উপজেলা কৃষক দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করে বলেন, ইতিপূর্বে তিনি হোসেনপুর মহিলা কলেজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছেন এছাড়া সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আদর্শ সমাজ গঠনে জনগণকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর রহমতে ও সকলের সহযোগিতা ও দোয়ায় তিনি হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন সেক্টরের,দূর্নীতি,মাদক ইত্যাদি নির্মুলে কার্যকরি উদ্যোগ গ্রহণ কল্পে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এজন্য তিনি সংবাদকর্মীসহ সবার সহযোগিতা,সমর্থন কামনা করেন । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সালাম,জিনারী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুহাম্মদ রুবেল মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকন্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।