মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীর শহীদ সূর্যসন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রায়অংশ নিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের নেতাকর্মীরা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে। দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তারা। শোভাযাত্রাটি শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলামের নেতৃত্বে সিনিয়র প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. জালাল উদ্দিন, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী ও প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. আব্দুর রউফ, প্রফেসর ড. ফখরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।