ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে নবীনগরের সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছু সময় নীরবতা পালন করেন। এর পর শহীদ বেদীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তিগণ , পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান বলেন-
“মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা চূড়ান্ত রূপ লাভ করে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য এক অমূল্য সম্পদ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সকল বীর শহীদদের। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার সাহসী ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল।” সকাল ৮.৩০ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, শিশুদের অংশগ্রহণের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নবীনগরে স্বাধীনতা দিবসটি পালিত হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}