২৬ মার্চ, ২০২৬ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় নিজস্ব কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও লংগদু সদর ইউনিয়ন আমীর মোঃ আব্দুল জব্বার, বায়তুলমাল সম্পাদক ওছমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুবকর ছিদ্দিক।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে ২৬ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতা ঘোষনা করেন। তার এই স্বাধীনতার ঘোষনার মাধ্যমে দেশের আপামর জনসাধারন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। সকল বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে,তাদের অসীম সাহসিকতার লড়াইয়ের সামনে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। তাদের এই ত্যাগের মাধ্যমেই মহান স্বাধীনতা যুদ্ধে এবং ১৬ ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্বাদ গ্রহন করে।

পরিশেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের  এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা এখনো আমাদের মাঝে জীবিত আছেন তাদের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}