মাদককে না বলুন খেলাধুলার সঙ্গে থাকুন এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে ঈদ উৎসব ও স্বাধীনতা দিবস উপলক্ষে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

উক্ত ফাইনাল খেলায় রূপগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নুরুন্নবী ভূঁইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নুরুন্নবী ভূঁইয়া বক্তব্যে বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে বিরত রাখে।এবং খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যাবসায়,ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায়।খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে,খেলাধুলা তরুণ ও যুব সমাজকে অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}