শুক্রবার (২৭ মার্চ) কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে মজুত করে খোলা বাজারে লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করার অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০,০০০( চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন বলে শুক্রবার রাত ১০ টা নাগাদ নিশ্চিত করেছেন। তিনি আরো জানান যে, একই সাথে মোট ৬ (৩টি ফুল, ৩ টি আংশিক খালি) টি ড্রামে আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}