শনিবার, ২৮ মার্চ ২০২৬, বিকাল ৩টায় তাড়াইল উপজেলার সদর বাজারে হাঙ্গার প্রজেক্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো “VIBE – Voters Informed for a Better Election” শীর্ষক ভোটার সচেতনতা সভা। নির্বাচন-পরবর্তী পরিবেশে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার ও নাগরিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। সভায় নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। বক্তারা বলেন, নির্বাচন শেষ হলেও নাগরিক দায়িত্ব শেষ হয় না; বরং এই সময়েই প্রয়োজন সচেতনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা। একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে নাগরিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সভায় “বৈচিত্র্যের মাঝে ঐক্য” বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

বক্তারা বলেন, মতভেদ থাকা স্বাভাবিক, তবে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। বিভক্তি নয়, ঐক্যই দেশকে এগিয়ে নিতে পারে। তরুণ-তরুণীরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নির্বাচন-পরবর্তী করণীয়, নাগরিক দায়িত্ব, এবং ভুয়া তথ্য প্রতিরোধ বিষয়ে নানা প্রশ্ন তোলেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। নারীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অয়োজনটি সঞ্চালনা করেন ময়মনসিংহ অঞ্চলের পিএফজি’র সমন্বয়কারী আ.ন.ম নাজমুল হোসাইন, যার সুচারু পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে। সার্বিক কার্যক্রম তদারকি করেন উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর রবীন্দ্র সরকার। আয়োজকরা জানান, নির্বাচন-পরবর্তী সময়েও নাগরিকদের সচেতন রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয়রা মনে করেন, এই আয়োজন শুধু সচেতনতা বাড়ায় না, বরং সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তাও ছড়িয়ে দেয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}