দেশের অন্যতম জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় নেত্রকোণাসহ সারাদেশে গ্রাহকদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রায় ৪০ লাখ নিবন্ধিত গ্রাহকের নাম, মোবাইল নম্বর এবং কেনাকাটার বিস্তারিত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে জানা গেছে।

জানা গেছে, হ্যাকাররা স্বপ্নের গ্রাহক ডেটাবেজ হ্যাক করে গ্রাহকদের মোবাইল নম্বর, নাম ও কেনাকাটার তথ্য ফাঁস করে দিয়েছে, যা এখন ডার্কওয়েব এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হ্যাকাররা তথ্য প্রকাশ না করার শর্তে স্বপ্নের কাছে ১৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। সাইবার হামলার এই ঘটনাটি গত বছর ঘটলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার পর তা প্রকাশ্যে আসে।

স্বপ্নের দেশজুড়ে ৮১২টি আউটলেট থাকায় এবং নেত্রকোণায় স্থানীয় গ্রাহকরা নিয়মিত কেনাকাটা করায়, তাদের ব্যক্তিগত তথ্য ও কেনাকাটার অভ্যাস হ্যাকারদের হাতে চলে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফাঁস হওয়া তথ্যের মাধ্যমে গ্রাহকরা ফিশিং অ্যাটাক, আর্থিক জালিয়াতি বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন বলে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এদিকে স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। গ্রাহকদের অগোচরে মাসের পর মাস তথ্য ফাঁস হওয়ার বিষয়টি গোপন রাখায় এই আতঙ্ক আরও তীব্র হয়েছে।

এবিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আসাদুজ্জামান তালুকদার জানান, গ্রাহকদের এই মুহূর্তে অপরিচিত নম্বর থেকে আসা কল বা মেসেজ সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের ওটিপি (OTP) বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}