কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের উত্তর পাড়া আমজাদ প্রধানীয়া বাড়ীর প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানী, মিথ্যা মামলা, হামলা,  ভাংচুর ও প্রাণ নাশের হুমকি-ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবারে সকালে সাপ্তাহিক কচুয়া কন্ঠ পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম লিখিত  বক্তব্যে বলেন, বুধুন্ডা গ্রামের আব্দুল মতিন গং  ২১ই ফেব্রুয়ারি আমার দখলি বুধুন্ডা মৌজার ৮২০০ দাগের ২৬০০ খতিয়ানের  জায়গা উপর জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করে। আমি ও আমার ভাই বাধা দিতে গেলে আব্দুল মতিন, তার ছেলে ওয়াসিম ও জসীম উদ্দিনসহ দলবল নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমাদের উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং এলোপাথাড়ি হামলা করে রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী রফিকুল ইসলাম, রাসেল ও তার স্ত্রী জেসমিন আক্তার  কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।  হামলার ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে কোথায় কোন মামলা বা অভিযোগ করেনি।  গ্রামবাসীর লোকজনের কথা উপেক্ষা করে আমাদের বিরুদ্ধে আব্দুল মতিন  ৩ মার্চ চাঁদপুর বিজ্ঞ আদালতে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেন। মামলা দায়ের পর কচুয়া থানার পুলিশ আমার ভাই  রাসেল ও ফরহাদ হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

আমরা প্রবাসে থাকার কারণে দীর্ঘদিন ধরে আব্দুল মতিন গং আমাদের জায়গা দখলের চেষ্টা ও আমাদের পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমান আমাদের পরিবার নিরাপত্তাহীনতা রয়েছে । আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি। এসময় সংবাদ সম্মেলনে সাংবাদিক ও ভুক্তভোগী পরিবার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}