চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের সাচার আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হলেন মোঃ জসীম উদ্দিন মাষ্টার। তিনি সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাচার ডিগ্রী কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে রয়েছে । গত ২৯ই মার্চ রবিবার সাচার আলিম মাদ্রাসার হল রুমে উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান এর উপস্থিতিতে সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় শিক্ষক ও উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মোঃ জসীম উদ্দিন মাষ্টার কে সভাপতি পদে মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হেদায়েত উল্ল্যাহ, শিক্ষকমন্ডলীগনসহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন।

এছাড়াও তিনি কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছে। মোঃ জসীম উদ্দিন মাষ্টার কে সভাপতি নির্বাচিত করায় বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}