নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের সাথে প্রতিবেশী দিনমজুর আব্দুল কাদির ও লালবানু দম্পতির জমিসংক্রান্ত দ্বন্ধের জেরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নাঙ্গলজোড়া গ্রামে সরেজমিন অনুসন্ধানে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দুই পরিবারের মাঝে জমিসংক্রান্ত দ্বন্ধের জেরে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত শুক্রবার (২৭ মার্চ) কথা-কাটাকাটির এক পর্যায়ে আজিজুর রহমানের পরিবারের লোকজন আব্দুল কাদির ও লালবানু দম্পতির বসতভিটায় হামলা চালিয়ে ভাংচুর করে।

এব্যাপারে পূর্বধলা থানায় জানালে পুলিশ এসে ভাংচুরের ছবি তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন দিনমজুর আব্দুল কাদির ও লালবানু দম্পতি।

এরপরই, গত মঙ্গলবার(৩১ মার্চ) আজিজুর রহমান নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি লিখেছেন, গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের কল্যাণে, প্রাথমিক শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদানসহ পাঠাগার ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি বিশেষভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মৌলিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে। এর ফলে এলাকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সংস্থার নিজস্থ জায়াগায় একটি শিশু শিক্ষার স্কুল ও পাঠাগার রয়েছে। সংস্থার পশ্চিম পাশেই একটি বাড়ি আছে উক্ত বাড়িটিতে স্বামী ও স্ত্রী বসবাস করে স্বামীঃ আব্দুল কাদির ওরফে ছোট আবু, পিতামৃত-শমশের আলী স্ত্রীঃ লাল বানু, স্বামীঃ আব্দুল কাদির ওরফে ছোট আবু। এরা বিভিন্ন নেশা ও অসামাজি কার্যক্রমের সাথে জড়িত। স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজ করে।
প্রসঙ্গত, আজিজুর রহমান গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার নির্বহী পরিচালক।

এব্যাপারে দিনমজুর আব্দুল কাদির ও লালবানু দম্পতির কাছে জানতে চাইলে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জানান, আমাদের দুই পরিবারের মাঝে জমিসংক্রান্ত দ্বন্ধের জেরে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন আজিজুর রহমান। আমরা দিন আনি দিন খাই। আমরা অসহায় বিধায় তারা আমাদের জমিজমা জোর করে নিয়ে যেতে চায়। আমাদের পক্ষে কেউ কথা বললে তাদের উপরও হামলা করে। আমরা কোথায় যাবো আমাদের বাঁচান। আজিজুর একটা বাটপার আমাদের ডিসি এসপির ভয় দেখায়৷ তার এখানে কোন কার্যক্রম নেই। হঠাৎ হঠাৎ কিছু লোক নিয়ে খাওয়া দাওয়া করে। এখানে কোন স্কুল টুল নেই, তারা নিজেরাই বিভিন্ন মেযে ছেলে নিয়ে আড্ডা দেয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি সমাজসেবামূলক কাজ করি, তারা গালিগালাজ করে তাই অভিযোগ করেছি। ওরা অসামাজিক। আমি আলোকিত লোক, বর্তমানে বইমেলা ও কুটির শিল্প মেলা নিয়ে ব্যস্ত সময় পার করছি।

এলাকাবাসীরা জানান, দুই পরিবারের মাঝে জমিসংক্রান্ত দ্বন্ধের জেরে প্রায়শই ঝগড়া বিবাদ হয়। তবে দিনমজুর আব্দুল কাদির ও লালবানু দম্পতি সারাদিন এর ওর বাড়িতে কাজ করে সংসার চালায়। তারা কোন ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িত না। বৃদ্ধ এ দম্পতির জমি জোর করে নিয়ে যেতেই মূলত মিথ্যা অভিযোগ দায়ের করেছে আজিজুর রহমান বলেও জানান তারা।

এবিষয়ে নেত্রকোণা জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি জানান, আইন সবার জন্য সমান। আমরা নিরপেক্ষভাবে বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নিব।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}