ফরিদপুরে জেলা পরিষদের দাযিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।দেশের ১৪টি জেলা পরিষদে নতুন ফরিদপুরে জেলা পরিষদের দাযিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এদিকে মঙ্গলবার (৩১ মার্চ ) আফজাল হোসেন খান পলাশ নিজের ফেসবুকের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এবং মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।

আফজাল হোসেন খান পলাশ বলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়বদ্ধতা।”

তিনি আরও উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পেছনে যাদের সমর্থন ও আস্থা রয়েছে, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তার দিকনির্দেশনা এবং নেতৃত্ব আমাদের এগিয়ে চলার প্রেরণা।”

পাশাপাশি ফরিদপুরবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনগণের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি চেষ্টা করবো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে। ফরিদপুর জেলার উন্নয়ন, সুশাসন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}