ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভবানীপুর এলাকায় বিদেশ ফেরত নাগরিক মাহাবুব আলম (৩৫) দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাকে প্রথমে শান্তপ্রিয় মানুষ হিসেবে জানলেও সম্প্রতি তার অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসায় গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ভুয়া সাংবাদিকের পিতার নাম ক্বারী শামসুল হক (চিনোক্বারী)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুব আলম কয়েকটি স্থানীয় সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকার পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অর্থপাচার ও নানা ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। সাংবাদিক পরিচয় ব্যবহার করে তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড়।

আবদুস সালাম বলেন, মাহাবুব আলম কোনো সাংবাদিক নন, সে যে সকল পত্রিকার নাম বলে সেগুলোর নামি জানি না। তিনি বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে অজানা চুক্তি ও আর্থিক লেনদেনের মাধ্যমে একটি সুসংগঠিত অপরাধ চক্র তৈরি করেছেন।

এ্যাডভোকেট সজিব বলেন, মাহাবুব ভুয়া সাংবাদিক, সে গ্রামের সহজ-সরল মানুষদের ভয়ভীতি দেখায়। এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কে রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুব আলম স্বীকার করেছেন, বিদেশ ফেরত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন আর্থিক লেনদেন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে তার সম্পূর্ণ অপরাধ চক্র উদ্ঘাটনের জন্য স্থানীয় প্রশাসন আরও গভীর তদন্ত চালাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সাংবাদিক পরিচয় ব্যবহার করে মাহাবুব আলমের কার্যক্রম সাধারণ মানুষকে ভয়ভীতি ও অস্থিরতার মধ্যে ফেলে রাখছে। অনেকেই দাবি করেছেন, প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় তার অনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করতে পারে।

ফুলবাড়িয়া থানার কর্মকর্তা জানান, “মাহাবুব আলমের বিষয়ে আমরা অবগত রয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তদন্ত চলছে। তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}