নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাহারুদ্দীন পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার সময় একজন ব্যক্তি বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আগুনে ১৪ টি পরিবারের সব সম্পদ মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরপরই ডোমার উপজেলা জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়। একইদিন রাত ১০টার দিকে সংসদ সদস্য আব্দুস সাত্তার দলটির পক্ষ থেকে ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেন। এসময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

পাশাপাশি তিনি এলাকার বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- আফিজ উদ্দীনের তিন ছেলে ইসমাইল হোসেন, রেজারুল ইসলাম ও আজিজুল ইসলাম; ইসমাইল হোসেনের দুই ছেলে নজরুল ইসলাম ও মজিদুল ইসলাম; মফিজ উদ্দীনের ছেলে ইসহাক আলী; আব্দুল হকের ছেলে মনজুর আলী ও মেয়ে আছিমা বেগম; মৃত বাবু পাগলার ছেলে আশিকুল ইসলাম; ইসহাক আলীর তিন ছেলে স্বপন, রিপন ও আব্দুর রউফ; এছাড়া আজিজুল ইসলামের ছেলে সামিনুর এবং আখতারুলের ছেলে জামিরুল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}