গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ বাগদাফার্মে ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণ সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাঁওতালদের সমাবেশ হয়েছে।

 

‎সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি শনিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদায় এ সমাবেশের আয়োজন করে।

 

‎কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক বিটিস সরেন, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি লুইস মুরমু, নারী নেত্রী অন্বলি মুরমু, রাফায়েল হাসদা, রিপন বেসরা জয়, আ. আজিজ প্রমুখ।

 

‎বক্তারা বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণ করা যাবে না। হামলা চালিয়ে বাড়িঘরে আগুন লাগানো, লুটপাট ও তিন সাঁওতালকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান বক্তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}