ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (৩ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি মতি মেম্বার এবং সঞ্চালনা করেন আব্দুল আউয়াল।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মরহুম লাল মিয়া মাস্টারের পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের ধরে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এতে করে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মনা (মেম্বার), ফিরোজ মিয়া, বাছির মিয়া, শামসুল হক, সিদ্দিক মিয়া প্রমুখ।

রফিকুল ইসলাম মনা বলেন, “মরহুম লাল মিয়া মাস্টারের ছেলেরা—হারুনুর রশিদ, প্রবাসী জাহাঙ্গীর আলম, কবির হোসেন, কামরুল হোসেন ও জামাল হোসেন—বিভিন্ন সময় গ্রামে এসে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না, আমরা শান্তিপূর্ণ গ্রাম চাই।”

আব্দুল আউয়াল বলেন, “১৯৮১ সাল থেকে এই গ্রাম দুই ভাগে বিভক্ত ছিল। সেই সময় মানুষ নিরাপদে ঘুমাতে পারত না। এই দ্বন্দ্বের কারণে ১১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার সর্বশেষটি ২০০৯ সালে। এরপর আমরা সবাইকে একত্রিত করে গ্রামকে দাঙ্গামুক্ত রাখতে কাজ করছি। কেউ আবার অশান্তি সৃষ্টি করতে চাইলে তা প্রতিরোধ করা হবে।”

শামসুল হক অভিযোগ করে বলেন, “গ্রামের উন্নয়নের জন্য গ্রামবাসী জমি ও শ্রম দিয়ে রাস্তা নির্মাণ করেছে। কিন্তু প্রবাসী জাহাঙ্গীর আলম ও তার ভাইয়েরা এতে বাধা দিচ্ছেন, যা নতুন করে সংঘাত সৃষ্টি করতে পারে।”

সভাপতি মতি মেম্বার তার বক্তব্যে বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে কাজ করে যাচ্ছি। অতীতের মতো কোনো ধরনের বিশৃঙ্খলা আর হতে দেওয়া হবে না।” তিনি এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে উপস্থিত গ্রামবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}