চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকবাজার এলাকার চাঁন্দ মিয়া মুন্সী লেইন ডিস অফিস সংলগ্ন মাঠ প্রাঙ্গণে শনিবার পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দে আয়োজিত পারিবারিক মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানটি স্থানীয় জনগণ ও সুধীজনদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, “ঈদ উদযাপন কেবল পারিবারিক আনন্দের জন্য নয়, এটি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ। ঈদ সমাজের বৈষম্য ও ধনী দরিদ্রের ব্যবধান দূর করে। ঈদের শিক্ষার আলোকে সামাজিক সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করতে হবে। এ ধরনের মিলনমেলা এবং সাংস্কৃতিক আয়োজন নাগরিকদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়ক। আমরা চাই চট্টগ্রামবাসী উৎসবকে সামাজিক বন্ধন ও ঐক্যের মাধ্যম হিসেবে ব্যবহার করুক।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য চট্টগ্রামকে একটি সুস্থ, সচেতন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা। এজন্য শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য। এই ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে এবং নাগরিকদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে।”

উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পশ্চিম বাকলিয়া ডিসি রোড আংশিক চান মিয়া মুন্সী লেইন সমাজ কমিটির সভাপতি এমদাদুল হক বাদশা এবং সমাজ কমিটির সদস্য সচিব লায়ন এম এ মান্নান। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সাদ্দামুল হক সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মা, মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কাউছার লাবু, এম এ হালিম বাবলু, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, কামাল উদ্দীন, জিয়াউল হক মিন্টু, জাহেদুল হক জাকু, মোহাম্মদ জাহেদুল হক, জাবেদুল হক জাবেদ, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ সেলিম, মোঃ হাসান, মোঃ সোহেল, মোঃ নুর উদ্দিন, রাজিব ধর তমাল, ডাঃ রাজীব বিশ্বাস, মনসুর সওদাগর, মোস্তফা আলম কিশোর, আবদুল আউয়াল, শওকত খান দুলাল, সফিউল বশর সাজু, ইনজামামুল হক, সালাউদ্দিন বাপ্পি, মোহাম্মদ জাহেদ, মোঃ রায়হান, মোহাম্মদ রহিম মিনু, ইঞ্জিনিয়ার সাহেদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ জহির উদ্দিন, রিয়াজ শিকদার, মোঃ মোরশেদ আলম, মোঃ ইনান, সানজিদুল হক জিদান, মোহাম্মদ ইরফান উদ্দিন, মোহাম্মদ জাকির এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানটি মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে নাগরিকদের মধ্যে আনন্দ, সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}