কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন ছাত্রশক্তি নেতা তানজিম হাসান মেহেদী। তার গ্রেপ্তারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

জানা যায়, দেবিদ্বার উপজেলার পৌর এলাকার ভিংলাবাড়ী এলাকায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা ও ছাত্রশক্তি কর্মী মেহেদী হাসান তানজীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিংলাবাড়ী এলাকার মনির হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ অভিযোগটিকে সত্য বলে মনে করলেও অন্যরা এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন। এলাকাবাসীর অনেকেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

 

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। ফলে তিনি আপাতত কারামুক্ত থাকলেও মামলার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

এদিকে জামিনে মুক্ত হওয়ার পর তানজিম হাসান মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি লেখেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। পোস্টের শেষে তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান উল্লেখ করেন।

 

ঘটনাটি ঘিরে পুরো দেবিদ্বার উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমেই এ ঘটনার সঠিক সমাধান সম্ভব।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}