সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ০৪(চার) মামলার পলাতক দুর্ধর্ষ আসামী সন্ত্রাসী মোঃ শওকত আলী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) সিএমপি, চট্টগ্রাম এর নেতেৃত্বে সঙ্গীয় মোঃ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), মোহাম্মদ সোলাইমান, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, তানভীর আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত),বাকলিয়া থানা, সিএমপি, চট্টগ্রাম এবং থানার অফিসার ফোর্সের অভিযানিক টিম, ০৬ এপ্রিল রাত আনুমানিক ০৩:৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫ম তলার নিজ বাসা হইতে ১। বাকলিয়া থানার মামলা নং-০৩(০৪)২৬, ২। বাকলিয়া থানার মামলা নং-১১(০৪)২৬ইং, বাকলিয়া-০৭(০৪)২৬ইং, বাকলিয়া-০২(০৭)২৫, মামলার সমূহের ঘটনায় সরাসরি জড়িত এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত পলাতক দুর্ধর্ষ আসামী মোঃ শওকত আলী প্রঃ শওকত (২৬), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, মাতা- সালমা বেগম, সাং-আশরাফপুর, মীর বাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর, বর্তমানে-তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫মতলা, থানা- বাকলিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া আসামীর বিরুদ্ধে ১। সিএমপি এর বাকলিয়া থানার মামলা নং-২১(০৭)২৫ পাওয়া যায়।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার নগরীর বাকলিয়ার ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ বছরের এক শিশু ছোঁড়া গুলিতে আহত সহ আরো একাধিক পথচারী আহতের ঘটনায় এই সন্ত্রাসীর শওকতের সরাসরি জড়িত থাকার কথা জানান স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}