কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জামাইল ও হুগলাকান্দি গ্রামের দুই রেমিটেন্স যোদ্ধা কুয়েত ও সৌদি আরবে মারা গেছেন। কুয়েতে চাকরিরত নাজমুল আলম টুটুল (৪৫) পৌর সদরের জামাইল গ্রামের মৃত মরজত আলী মাষ্টারের ছেলে। তিনি দির্ঘদিন যাবৎ পরিবার নিয়ে কুয়েতে বসবাস করে আসছিলেন।

আনুমানিক ১৫ দিন পূর্বে তিনি স্টোকে আক্রান্ত হয়ে কুয়েতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে মাথায় অপারেশনের পর তিনি কোমায় চলে গেলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয় কিন্তু দির্ঘ দিন পরও তার জ্ঞান ফিরে আসেনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে তিনি মারা গেছেন। সদা হাস্যজ্জল টুটুলের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে উপজেলার হুগলাকান্দি গ্রামের রাসেল মিয়া (৩২) সৌদি আরবে স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। সে ঐ গ্রামের মুক্তার উদ্দিন (৭০) এর ছেলে। নিহত রাসেল সৌদি আরবের জেদ্দার নিমুরা এলাকায় চাকরি করতেন। মঙ্গবার (৭ এপ্রিল) ভোরে সে মারা গেছেন বলে তার চাচাত ভাই রিহান জানিয়েছে। দুই কন্যা সন্তানের জনক রাসেলের মৃত্যুতে তার বাড়িতে শোকের মাতম চলছে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}