কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্থানীয় প্রতিনিধি সাংবাদিক সোহরাব হোসেনকে কথিত ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারের অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্র জানায়, একটি পারিবারিক রাস্তা-সংক্রান্ত মামলায় সোহরাব হোসেন পূর্ব থেকেই জামিনে ছিলেন। সেই অবস্থাতেই তাকে পুনরায় গ্রেফতার করা হয় বলে অভিযোগ ওঠে, যা নিয়ে আইনগত প্রশ্ন তৈরি হয়েছে। আজ মঙ্গলবার দেবিদ্বার থানা পুলিশ উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের নিচতলা থেকে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক “সোহরাব হোসেনকে” গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পেছনে এলাহাবাদ ইউনিয়নের এনসিপির রাজনৈতিক দলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ পূর্বে আওয়ামীলীগ এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতেআদালতে হাজির করার পর ঘটনাটি ভিন্ন মোড় নেয়। বিচারক সোহরাব হোসেনকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনি তো ইতোমধ্যেই জামিনে আছেন, তাহলে এখানে কেন? এ সময় বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, গ্রেফতারে জটিলতা বা ভুল ছিল। পরে আদালত তাকে সম্মানসহ মুক্তি দেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ ঘটনায় আদালত কর্তৃপক্ষও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, যদি ভুয়া বা ত্রুটিপূর্ণ ওয়ারেন্টের মাধ্যমে কাউকে গ্রেফতার করা হয়ে থাকে, তবে তা আইনের শাসনের জন্য উদ্বেগজনক।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}