ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়, এসময় একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী জেলার সদর থানাধীন মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধ মজুদ করে অসাধুভাবে বাজারজাত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৮ এপ্রিল সকাল১১ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ মোবাইল কোট পরিচালনা করে ফেনী জেলার সদর থানার তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় ’কবির এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ২লক্ষ টাকা জরিমানা/অর্থদন্ড প্রদান করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}