চাঁপাইনবাবগঞ্জে ইটবোঝাই একটি ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোটভাই।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডিকে তনয় কুমার জানান, বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকালে আব্দুস সামাদ ইটবোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ আসছিলেন। হরিনগর এলাকায় পৌঁছালে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ।

 

দুর্ঘটনায় গুরুতর আহত হন তার ছোট ভাই সারোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। নিহত আব্দুস সামাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}