ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ কে উপজেলা প্রশাসনিক এলাকায় ফুলের তোরা দিয়ে সহকারী কমিশনার জাহিদ হোসেনের মাধ্যমে সকাল১০টায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গনের উপস্থিতিতে বরণ করে নেন।

পরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ উপস্থিত কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও জনসেবার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রতি আহ্বান জানান তিনি।সভায় কর্মকর্তারা নিজেদের দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

এ সময় নবাগত ইউএনও সকলের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভাটি উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}