কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চরপিতলগঞ্জ এলাকার এক কৃষকের ৪টি বকনা গাভী চুরি করে নিয়ে গেছে চুরেরা। তার প্রতিবেশিরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে চরপিতলগঞ্জ গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে অনিক মিয়া (২০) এর গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুরবৃত্তরা ৪টি গরু চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভোরে অনিকের দাদা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ হলে অনিককে ডাক দেন তিনি, পরে সে এসে দেখে গোয়াল ঘরের তালা ভেঙ্গে চুরেরা তার সবগুলো গরু নিয়ে গেছে। ৪টি গরুর আনমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে, গরু হারিয়ে অনিক বাকরুদ্ধ হয়ে পড়েছে । এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোস জানান, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
সংবাদ প্রেরক
এ.কে.এম.মোহাম্মদ আলী
তারিখ : ১০/০৪/২০২৬ইং
ছবি আছে- প্রতিকি ছবি
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}