গোয়াইনঘাট উপজেলায় মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার। দূর প্রবাসে থেকেও নিজ মধ্যে জাফলং ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

শুক্রবার ১০ এপ্রিল সকালে মোস্তাফিজুর রহমান কাউসার এর অর্থায়নে মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের ৫ নং ওয়ার্ডের পঞ্চাশ অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা তাঁতী দলের সদস্য বিলাল হোসেনের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে, বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, জেলা গণতন্ত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মাওলানা তোফায়েল আহমেদ চৌধুরী,তাতী দলের যুগ্ন আহবায়ক ইমরান আহমদ ইমু,সুহিন আহমদ, মামুন আহমদ সহ আরো অনেকে।
উপকারভোগীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ধরনের মানুষ জন প্রতিনিধি হয়ে আসলে সমাজের উপকার হবে।

তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্টি সমাজসেবক সৈয়দ জায়েদুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য একটাই মানুষের পাশে থাকা, তাদের হাসি ফুটানো। সমাজের অবহেলিত মানুষগুলোকে সাহায্য করাই আমাদের প্রধান দায়িত্ব। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}