সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে গাইবান্ধায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহরের কালী মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলন কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ বকসী সূর্য্য।

‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদর উপজেলার শাখার আহবায়ক নগেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আহ্বায়ক বিরতি রঞ্জন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি মানিক সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আহ্বায়ক রতন সাহা ও সদস্য সচিব রবিন সেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার আহবায়ক সুজন প্রসাদ। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদর উপজেলা শাখার সদস্য সচিব মানিক চৌহান ও পৌর শাখার শাখার সাধারণ সম্পাদক রাকেশ কুমার দে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৃদুল চন্দ্র রায়, মুকুল চন্দ্র মন্ডল, স্বপন কুমার দেবনাথ, তপন সাহা প্রমুখ।

‎সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয়। শেষে কাউন্সিলে মানিক চৌহান সভাপতি ও অভিজিত দাস অভিকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা এবং রাকেশ কুমার দে সভাপতি ও অর্জুন রায়কে সাধারণ সম্পাদক করে পৌর শাখা পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}